যমুনা নদী হতে বালু উত্তোলন, ব্যবসায়ীর জেল-জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আজগড়া বেরিবাঁধ ও সরকারী ভেটেনারী কলেজ ও মৎস্য ইনস্টিটিউট ক্ষতিগ্রস্ত করার দায়ে এক বালু ব্যবসায়ীকে ১৫ দিনের জেল ও ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ এ ভ্রাম্যমাণ পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া বেরিবাঁধে স্থানীয় প্রভাবশালী দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী বদিউজ্জান ফকির, তার ভাই আব্দুল মান্নান ফকির ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বেরিবাঁধের নিকট থেকে ও বালু উত্তোলন করে ট্রাক দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। পরে বিষয়টি প্রশাসন জানতে পেরে এ ব্যবস্থা নেয়।

দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী হলেন- বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত গনজের আলীর ছেলে আয়ুব আলী (৪০) ও ট্রাক মালিক নুরনবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলার এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ মুঠোফোনে জানান, এ ঘটনায় একজনকে বালু ভর্তি ট্রাকসহ আটক করা হয়েছে। এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর