সেই রিকশাচালক তারা মিয়া অসহায়দের দিলেন খাদ্য সহায়তা

নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া অসহায়দের দিলো খাদ্য সহায়তা। শুক্রবার সকালে পৌর শহরের নাজিরপুর এলাকায় ২৫ জন অসহায়দের মাঝে এ সহয়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

সহায়তা সামগ্রীর মধ্যে ছিলো ৭ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০গ্রাম তেল। এছাড়াও তারা মিয়া বৃহস্পতিবার বিকেলে কুল্লাগড়া অনাথ আশ্রমের শিশুদের জন্য ২৫ কেজি চাল দেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সহ সভাপতি তোবারক হোসেন খোকন, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তারা মিয়া বলেন, আমি আমার রিকশা চালানোর প্রতিদিনের উপার্জিত টাকাকে দুটি ভাগে ভাগ করে একটি ভাগ সংসারে ব্যয় করি ও অপরটি অসহায়দের জন্য রাখি। তারা মিয়া সমাজের বিওবানদের গরিবের সহযোগিতা করার অনুরোধ জানান।

উল্লেখ্য তারা মিয়া গত ৭ বছর যাবত রিকশা চালানোর উপার্জিত টাকা দিয়ে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় অসহায়দের সহযোগিতা করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর