হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না: ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ

সম্প্রতি ব্রাহ্মনবাড়িয়ায় বিভিন্ন সহিংসতায় হেফাজতে ইসলামের লকজন মিথ্যচার করেছেন বলে অভিযোগ তুলেছেন জেলা ছাত্রলীগ। এক সংবাদ সম্মলেনে শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তার এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্য পাঠ করার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওইদিন আমাদের দলের মিছিলের কেউ মাদ্রাসায় কিংবা তার আশপাশে যায়নি। এমনকি কেউ গুলিও চালায়নি। তারা এ সংক্রান্ত কোনও তথ্য দিতে পারবে না। হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না।

জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে হেফাজতের কেউ জড়িত নেই। আমরা তাদের এই বক্তব্যকে নিছক মিথ্যাচার ও জঘন্য অপরাজনীতি বলে মনে করি। তাদের এই বক্তব্য ধর্মপ্রাণ মানুষকে মারাত্মকভাবে মর্মাহত করেছে।

তারা আরও বলেন, সারা পৃথিবী জেনেছে গত ২৬ মার্চ সমস্ত বাঙালি জাতি যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছিল, তখনই ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডব চালায় হেফাজত সমর্থিত মাদ্রাসাছাত্ররা। হেফাজত নেতারা ঘটনার শুরু থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

হেফাজত মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, তারা অপ্রচার করছে আমাদের মিছিল করার কারণেই হামলা ভাঙচুর তাণ্ডব ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই ২৬ মার্চ কাদের উসকানিতে শহরজুড়ে ভাঙচুর করা হয়েছিল কেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণসহ অন্য নেতারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর