লামায় করোনা সংক্রমণ রোধে পুলিশের মাস্ক বিতরণ
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন মানুষ।
এ অবস্থায় বান্দরবানের লামায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে লামা থানা পুলিশ।
শুক্রবার (০৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করার কথা জানানো হয়েছে।
জানা যায়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রামণ দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় বান্দরবান জেলার পুলিশ সুপার, জনাব জেরিন আখতার (বিপিএম) এর নির্দেশনা মোতাবেক সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন জায়গায় জনসচেতনতা সহ বিনামূল্যে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে পুলিশ।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লকডাউনে সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে পুলিশ। প্রথম ধাপে যেভাবে করোনা মোকাবেলা করতে আমরা চেষ্টা করেছি, দ্বিতীয় ধাপেও করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে থেকে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা, মাস্ক বিতরণ ও কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং চলমান।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি