‘গাঁজাচাষী’ কৃষকলীগ নেতার শাস্তি দল থেকে সাময়িক বহিস্কার!
রাজশাহীর বাগমারায় পেঁয়াজ ক্ষেতে গাঁজা চাষ করার অপরাধে স্থানীয় কৃষকলীগ নেতা মাহাবুর রহমানকে সাময়িকিভাবে বহিস্কার করা হয়েছে।
উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলী সাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিস্কার করা হয় বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানকে।
সূত্র জানায়, মাহাবুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে নিজের পেঁয়াজ খেতে গাঁজা চাষ করে আসছিল। একইসাথে সে জড়িত ছিল নানা রকম অনৈতিক ও অপরাধমূলক কাজের সাথে। পেঁয়াজক্ষেতে গাঁজা চাষের অপরাধে বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এরই মধ্যে একটি মামলাও হয়েছে। সেই মামলায় মাহাবুর রহমান পলাতক থাকলেও তার ছেলে কলেজ ছাত্র সাগরকে (১৯) পুলিশ গ্রেফতার করে করাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ।
এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
বার্তা বাজার/এসজে