দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫৮৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৭৪ জনের।
এছাড়াও নতুন করে আরও ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৮৫৪ জন।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব