কঠোর লকডাউন ঘোষণা, বন্ধ থাকবে গার্মেন্টস-গণপরিবহন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে এ সময়ে গার্মেন্টস খোলা রাখা হয়। এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখা হয়। তবে নতুন লকডাউনে তা বন্ধ থাকবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণও বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এবার কঠোর লকডাউন। করোনার সংক্রমণ প্রতিরোধে এর কোনো বিকল্প নেই।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর