নওগাঁর ধামইরহাটে ১ কেজি ৬ শত পঁচাশি গ্রাম গাঁজাসহ শ্রী বিথু কুমার মালী (২২) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের মুকুন্দপুর এলাকার পিতা মৃত অমল কুমার মালীর ছেলে।
জানা গেছে, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে ওইদিন মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১ কেজি ছয়শত পঁচাশি গ্রাম গাঁজাসহ মোবাইল সেট ১টি, সীমকার্ড ২টি, মেমোরী কার্ড ০১টিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শ্রী বিথু কুমার মালীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারা অনুসারে মামলা দায়ের করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি