মাস্ক বিক্রেতা হকরারা রাস্তায় যানজট সৃষ্টি করছে!

মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ও বাইরের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে নানা ধরণের মাস্ক। রাজধানীর গুরুত্বপুর্ণ পয়েন্ট পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা, ফার্মগেট ও শাহবাগ ছাড়াও বিভিন্ন পয়েন্টে ফেরী করে মাস্ক বিক্রি করছেন হকাররা।

ঢাকা দক্ষিণ সিটির বাবুবাজার ব্রিজের নিচের জায়গা গাড়ি পার্ক করার জন্য নির্ধারণ করা থাকলেও সেখানে পার্কিং করতে তেমন দেখা যায় না। কিন্তু সেই জায়গা এখন হকারদের দখলে যাওয়ার সময়! কারণ তারা মাস্ক বিক্রি করতে চায়।

অথচ পুলিশ তাদেরকে সেখানে ব্যবসা করতে দিচ্ছে না। এজন্য হকাররা রাস্তায় যানজট সৃষ্টি করে স্বাস্থ্যবিধি না মেনে বিক্রি করছে মাস্ক। বাবুবাজার এলাকায় সরকারি-বেসরকারি মিলিয়ে রয়েছে অনেকগুলো হাসপাতাল। হকাররা রাস্তায় মাস্ক বিক্রি করতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে মাস্ক বিক্রি করা হকারদের কারণে রাস্তায় যানজট দেখা যায়। এতে মিটফোর্ড হাসপাতালে যাওয়া রোগীরা পড়েছেন ভোগান্তিতে।

ফজলু নামে এক মাস্ক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বাবুবাজার ব্রিজের কার পার্কিংয়ের জায়গা অনেকদিন থেকে ফাঁকা পড়ে আছে, গাড়ি পার্কিং করে না। আমরা চেয়েছিলাম ওই ফাঁকা জায়গায় মাস্ক বিক্রি করতে। কিন্তু পুলিশ আমাদের ঐখানে মাস্ক বিক্রি করতে দিচ্ছে না। এজন্যই আমরা বাধ্য হয়ে রাস্তায় মাস্ক বিক্রি করছি।

এদিকে, মাস্ক বিক্রেতাদের মাধ্যমে এই এলাকায় সৃষ্ট যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলা করা সাধারণ মানুষজন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর