ধোবাউড়ায় বজ্রপাতে গরু-ছাগলসহ ঘর পুড়ে ছাই, আহত ২

ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। একটি গাভী,দুইটি ছাগল ও ১০ টি হাঁস মারা গেছে। ২ জন আহত অবস্থায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২ টায় বজ্রপাতে কমলপুর গ্রামের চায়ের দোকানদার আঃ মন্নানের বসতঘরটি পুড়ে যায়। এসময় ঘরের ভিতর থাকা কিছু নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র, ও চালও পুড়ে গিয়েছে। আঃ মন্নানের স্ত্রী আয়েশা খাতুন ও তার ছেলে আব্দুর রহমানকে আহত অবস্থায় রাতেই ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাড়ির পাশেই গ্রামে একটি ছোট চায়ের দোকান দিয়ে কোন মতে সংসার চালাতেন আঃ মন্নান। হঠাৎ বজ্রপাতের আঘাতে তছনছ হয়ে যাওয়া আঃ মন্নান এখন দিশেহারা। এ ঘটনার খবর পেয়ে সকালে সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর