মহামারি করোনায় পরিবারের একজন লোক মারা গেলেও তার চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এজন্য তিনি সরকারের ব্যররথতাকে দায়ি করছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানির ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, করোনা জাতীয় জীবনে ভয়াবহতা সৃষ্টি করেছে। করোনায় একজন মানুষের মৃত্যু হয়, কিন্তু তার পুরো পরিবারকে হত্যা করছে সরকার। একটা আইসিউতে প্রতিদিনের খরচ ৩০ হাজার থেকে আড়াই লাখ টাকা। চিকিৎসা করাতে গিয়ে একটি পরিবার নিঃস্ব হয়ে যায়, এটা সরকারের ব্যর্থতা।
আইসিইউ সেবা সম্পর্কে তিনি বলেন, আইসিইউর ওষুধের দাম খুব বেশি। একটি সিরিঞ্জের সুইয়ের ট্যাক্সও ৩১ শতাংশ। এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। সকল ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করবে। তাহলে ওষুধের দাম বর্তমান দামের তুলনায় এক তৃতীয়াংশে নামিয়ে আনা সম্ভব। অক্সিজেনের উপরও ভ্যাট ১৯ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর প্রমুখ।
বার্তা বাজার/এসজে