নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ঘোরামারা ব্রীজের কাছ থেকে ৩০ ভরি সোনাসহ এক প্রবাসীকে আটক পুলিশ।
আটককৃত প্রবাসী দুলাল মিয়া (৩১) নিলক্ষার বীরগাও গ্রামের হাসু মিয়ার ছেলে।
হাসনাবাদ বাজার পূলিশ ফাড়ির ইনচার্জ রিয়াজউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ বাজারের পুলিশ ফাড়ির ইনচার্জ রিয়াজুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘোরামারা ব্রীজের নিকট থেকে মাইক্রোবাস যোগে গতকাল ভোর ৬ টার দিকে নিলক্ষা যাওয়ার পথে প্রবাসী দুলাল মিয়াকে আটক করে।
পুলিশ দুলাল মিয়ার নিকট থেকে তিনটি স্বর্ণের বার ও ৩টি স্বর্ণের চেইন উদ্ধার করেন। তার মোট ওজন প্রায় ৩০ ভরি, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। পরে তাকে রায়পুরা থানায় প্রেরণ করা হয় ও মামলা রুজু করে। মামলা নং ০৫। আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি