শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলে তিন নতুন মুখ, চমক শুভাগত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়াও টেস্ট দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী।

অন্যদিকে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। আইপিএলের জন্য এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আগামী ২১ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর