নওগাঁর ধামইরহাটে নেশা করতে বারণ করায় ক্ষোভের জেরে প্রতিবেশী ভাতিজার হাসুয়ার কোপে মোস্তফা রহমান (৩০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুস সামাদ এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেন জানান, ওই এলাকার এনামুল হোসেনের ছেলে মো. রাজু হোসেন (২০) এর জন্য বিয়ের পাত্রী দেখছিল প্রতিবেশী মোস্তফা রহমান (৩০)। কিন্তু এলাকায় রাজু হোসেন মাদকসেবী হিসেবে পরিচিত হওয়ায় কোন সম্মন্ধে টিকছিল না বলে মোস্তফা রহমান রাজুর পিতাকে এই বিষয়টি অবগত করেন।
এরই জের ধরে ঐদিন রামপুরা বাজার থেকে নিজ বাড়িতে মোস্তফা কামাল আসছিলেন পথে রাজুর বাড়ির সামনে মোস্তফাকে দেখে ধারালো হাসুয়া দ্বারা মাথায় কোপ মারেন। এতে মোস্তফা গুরুতর জখম হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে এ ঘটনায় রাজু পালিয়ে গেলে এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগীতায় জয়পুরহাট জেলার পলাশতলী বাজারে আটক করে রাখেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, আসামী রাজুকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি মার্ডার মামলার প্রস্তুতি চলছিল।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি