রাজবাড়ীতে ভ্রাম্যমান দুধ-ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ধাপে পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক রাজবাড়ীতে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে রাজবাড়ী শহরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরী ফার্মস ও পোল্টি ফার্ম এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় টেলিকনফারেন্সে কার্যক্রমের উদ্বোধন করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. অচিন্ত কুমার বিশ্বাস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোঃ শাকিল আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা ডেইরী এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক সেলিম ওমর, এলএসএ বিথী খাতুন প্রমুখ। ন্যায্য মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর