দেশের ৬ বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে

দেশের দুই অঞ্চলসহ ৬ বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে। চট্টগ্রামের রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

একই সঙ্গে আগামী ৩ দিনের আবহাওয়া প্রায় একই ধরনের থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর