ভারতে করোনায় একদিনে রেকর্ড মৃত্য, আক্রান্ত ১ লাখ ৩১ হাজার

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দেশটি প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৭৮০ জন। ভারতের করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড এটি।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৯২ জন। ভারতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৭৯ হাজার ৬০৮ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও বিপর্যয়ের তালিকায় আছে কর্ণাটক, কেরেলা, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট ও মধ্যপ্রদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর