শ্রীপুরে হাফেজিয়া মাদ্রাসার ৪ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসায় চত্বরে শুক্রবার সকালে ৪ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
তারাউজিয়াল গ্রামের বাসিন্দা মৃত আবদুল করিমের ছেলে আমেরিকা প্রবাসী মোস্তাক আহমেদ সরফুর ব্যক্তিগত অনুদানে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসাটি পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবর, সেক্রেটারি মৃধা রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক মিয়া, সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালেক, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সাচ্চু, মাহবুবুর রহমান মুকুল, সাহেবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মাদ্রাসার আওতাধীন ৮ টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
তাছিন জামান/বার্তাবাজার/পি