বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চম টেস্টেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, রুহুল কবির রিজভীর শরীরে জ্বর নেই। তার কাশিও কমেছে। তবে তিনি এখনও আইসিইউতে আছে, মাঝে মধ্যে অক্সিজেন দিতে হয়। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।
তিনি আরও বলেন, গত বুধবার পঞ্চমবারের মত তার করোনা টেস্ট করা হয়। পঞ্চম টেস্টেও তার করোনা পজিটিভ এসেছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা রিপোর্ট পজিটিভ আসলে ১৭ মার্চ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বার্তাবাজার/নব