মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের চৌরাস্থায় ট্রাক চাপায মো: সাহিদ মোল্যা (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৯ এপ্রিল) ভোর পৌনে চারটারদিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বিনোদপুর বাজার বণিক সমিতির নৈশ প্রহরী ছিলেন। সাহিদ উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামের মো: বারিক মোল্যার ছেলে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস জানান, মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে বিনোদপুর বাজারে নৈশ প্রহরীর কাজ করতেন সাহিদ। ঘটনার সময় বাজারের চৌরাস্তায় একটি দোকানে বসে ছিলেন তিনি। মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক সাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাস জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছ।
তাছিন জামান/বার্তাবাজার/পি