সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৫৩২ জন। মারা গেছেন ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জন ও সুস্থ হয়েছেন ১০ কোটি ৮৩ লাখ ৪ হাজার ১১২ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন। মারা গেছেন ৫ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৩২৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ২৮৭ জন।
এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৫৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন ও মারা গেছেন ৯ হাজার ৫২১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।
বার্তাবাজার/নব