নেত্রকোণা-শ্যামগঞ্জ হাইওয়ের ভবের বাজারে শুক্রবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, মেসার্স হাদিস রাইস মিল থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তাৎক্ষনিক আগুন পাশে থাকা কাঠের দোকানে লেগে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা চলে। এরই মধ্যে পাশের কাপড়ের দোকানসহ তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিস কর্মকর্তাগণ, বাজার কমিটির সভাপতি হাসানুজ্জামান লিটন ও স্থানীয় ইউ.পি সদস্য নজরুল ইসলামের মাধ্যমে জানা যায়, বাজারের ১০টি দোকানের সব মালামাল পুড়ে যায়। এই অগ্নিকান্ডের জন্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মোঃ দেলোয়ার হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে রাইস মিলের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান।
বার্তাবাজার/পি