ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগের অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলাকালে হামলাকারীরা অফিসের চেয়ার ও টেবিলসহ দরজা-জানালা ভাঙচুর করেছে। এছাড়াও অফিসে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর করে।

ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ছাত্রলীগের দাবি হামলাকারীরা জামায়াত-শিবির ও বিএনপির কর্মী।

যুবলীগ নেতা জুয়েল মিয়া জানান, ঘটনায় দলের পক্ষ থেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাফিউদ্দিন বলেন, আমি সারাদিন বিভিন্ন মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। কী হয়েছে আমি বলতে পারছি না।

নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, আমরা শুনেছি কে বা কারা ছাত্রলীগের অফিসে ভাঙচুর চালিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর