গত ২৬ মার্চ স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।
তিনি বলেন, হাটহাজারী থানা ভাংচুর মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হেফাজেতের কর্মী বা মাদ্রাসার ছাত্র নয়। থানা ভাংচুর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের বিক্ষোভকালে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় ৩০ মার্চ রাতে থানায় ৬টি মামলা দায়ের করা হয়। হাটহাজারী থানায় ও ভূমি অফিসে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় দু’টি এবং হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরকালে পুলিশ সদস্যকে আক্রমণ এবং উপজেলা ডাকবাংলো ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে চারটি মামলা হয়েছে।
বার্তা বাজার/এসজে