দেবহাটায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় হত্যার ভয় দেখিয়ে কৌশলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে (৮) ধর্ষনের ঘটনায় অভিযুক্ত সিরাজুল ইসলাম (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া সংলগ্ন দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে ও পেশায় কাঠের ফার্নিচার মিস্ত্রি।

বৃহষ্পতিবার দুপুরে অভিযুক্ত সিরাজুলকে তার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এরআগে বেলা ১২টার দিকে ওই শিশুর বাবা ও মা থানায় উপস্থিত হয়ে তাদের শিশু সন্তানকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৮।

খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ভিকটিম শিশুর বাবা-মা জানান, তাদের মেয়ে প্রতিদিন সহপাঠীদের নিয়ে পাশ্ববর্তী তার ফুফুর বাড়ীতে খেলতে যেতো। খেলার সময় মেয়েটিকে তার ফুফুর প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল ইসলাম গোপনে ডেকে ফার্নিচার তৈরীর ঘরে নিয়ে একাধিকবার যৌন নীপীড়ন ও ধর্ষণ করে। প্রতিবারই অপকর্ম শেষে শিশুটিকে হত্যার ভয় দেখাতো সিরাজুল। সর্বশেষ সোমবার কাঠমিস্ত্রি সিরাজুল পুনরায় তার ওপর যৌন নীপীড়ন ও ধর্ষণ করলে শিশুটি বাসায় ফিরে তারা বাবা-মাকে বিষয়টি জানালে তারা থানায় মামলা দায়ের করেন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, শিশুটিকে যৌন নীপীড়ন ও ধর্ষনের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর