টাঙ্গাইলে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে কুপ খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে কবির মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের কাগমারা মেছের এলাকার করিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকার আফাজ উদ্দিনের ছেলে। এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম।

কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, করিমের বাড়িতে কুপ খুড়তে ওই তিনজন শ্রমিক আসেন। কুপ খোড়ার শেষ পর্যায়ে উপর থেকে মাটি চাপ কবির মিয়ার উপরে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বার্তাবাজারকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বার্তাবাজারকে জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর