মামুনুলের পক্ষ নেওয়ায় আরও এক ছাত্রলীগ নেতা বহিস্কার

হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের পক্ষ নেওয়ায় রাঙামাটিতে আরও এক ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বহিস্কার হওয়া এই নেতার নাম আবির হাসান। তিনি রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক অপুশ্রীং লেপসা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় পৌর ছাত্রলীগ থেকে তাকে পদটি স্থগিত করা হলো। যদি সে কোনো অন্যায় কাজ করে থাকে, তবে তার দায় পৌর ছাত্রলীগ নেবে না।

এ বিষয়ে রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন বলেন, সে এতদিন ছাত্রলীগ করতো, এটাই আমাদের জন্য লজ্জার। একের পর এক সরকার ও দেশবিরোধী স্ট্যাটাস, হেফাজত-মামুনুল-আজহারির পক্ষে লেখালেখি, এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছিল। ছাত্রলীগ নেতা হয়েও এই ধরনের লেখালেখির কারণে আমরা বিব্রত।

এদিকে মামুনুল হকের পক্ষ নেওয়ার কথা স্বীকার করে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আবীর হাসান বলেন, মামুনুল হকের সাথে যেটি হয়েছে আমি তার প্রতিবাদ জানিয়েছি মাত্র, আমিতো কারো বিরুদ্ধে কিছু বলিনি।’

এর আগে গত ৭ এপ্রিল (বুধবার) একই অভিযোগে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর