দেশের আকাশে রহস্যজনক ও ভয়ংকর গ্যাস

সারাবিশ্বে তাপমাত্রা বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইডের চেয়ে মিথনকে বেশি ভয়ংকর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখন মিথেন গ্যাস নিঃসরণের ক্ষেত্রে শীর্ষে জায়হা করে নিয়েছে বাংলাদেশ। ফ্রান্সের তথ‌্যবিশ্লেষক সংস্থা কাইরোস সাস স‌্যাটেলাইট এই তথ‌্য জানিয়েছে।

গত বছরের মে মাসে সংস্থাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে প্রচুর মিথেন গ্যাস দেখতে পায়। একইসময় তারা বাংলাদেশের আকাশেও মিথানে গ্যাসের সন্ধান পায়।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ইওটাম অ্যারিয়েল বলেন, আমাদের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি মিথেন গ্যাস নিঃসরণ হয়, বাংলাদেশ তার অন্যতম। যেটি স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করা যায়। বিজ্ঞানীরা মিথেনের বড় উৎসগুলো চিহ্নিত করতে শুরু করেছেন।

সম্প্রতি বাংলাদেশের মিথেন গ্যাস নিঃসরণের হার বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা ও অধিক জনঘনত্ব এই দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এ বিষয়ে বাংলাদেশের পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেছিলেন, আমরা সমস্যাটি জানি। মিথেনের সিংহভাগই নিঃসৃত হয় ধানক্ষেত থেকে। কৃষক যখন চাষের জন্য জমিতে পানি দেন, তখন জলাবদ্ধ জমিতে থাকা ব্যাক্টেরিয়া বিপুল পরিমাণ গ্যাস উৎপাদন করে। গ্যাসের অন্য উৎস হচ্ছে ভাগাড়। আমরা নিঃসরণের হার কমাতে কাজ করছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

তবে এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের চেয়ারম্যান স্টিভেন হামবার্গ বলেন, আমরা বাংলাদেশের ওপর মিথেনের যে ঘনীভবন দেখেছি, তা সতর্কবার্তা। এটি আরও গবেষণার দাবি করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর