সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ছড়িয়ে পড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গ্রেফতার হয়েছেন। কিন্তু খবরটি সঠিক নয়।
তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মহল গুজব ছড়াচ্ছে। আমি চট্টগ্রামে নিরাপদেই আছি।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় জ্বালা-পোড়াও ও ভাঙচুরের ঘটনায় হেফাজতের শীর্ষ নেতাদের নামে মামলা দায়ের করা হয়।
মামলাগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির বিভিন্ন নেতার গ্রেপ্তারের গুজব ভেসে বেড়াচ্ছে। এর আগে বুধবার সন্ধ্যা থেকে সারারাত গুজব চলে মামুনুল হক গ্রেফতার হয়েছেন। কিন্তু সেটিও ছিল মিথ্যা সংবাদ। তিনি বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসেছেন।
বার্তা বাজার/এসজে