চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়িতে পানির পাম্প মেরামত কালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন রব্বানী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পূর্ব বড়ঘোনার ডাক্তার আরিফ রহমানের দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে পানির পাম্প মেরামত কালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তাবাজার/ভি.এস