করোনা টিকা নেয়ার দীর্ঘ ৪৮ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহনা জেসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, এমপি বেনজির আহমদের করোনো রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এমপি বেনজির আহমদ সবার কাছে দোয়া চেয়েছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম