নদীতে গোসল করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে গোসল করতে নেমে রাকিব (১৫) নামে এক কিশোর নিখোঁজের প্রায় ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাকিব লালমনিরহাট সদর উপজেলার সুখানদিঘি এলাকায় ছাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রাকিবসহ ৯ কিশোর ধরলা নদীতে গোসল করতে আসে। এদের মধ্যে ৬ জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে তার সঙ্গীরা নদীতে নামতে নিষেধ করলেও সে নদীতে গোসলে নামে এবং একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি রাজীব কুমার রায় জানান, নিখোঁজ কিশোরকে মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিক কিছু কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর