হেফাজতের সমাবেশে র‍্যাব-পুলিশ-বিজিবি ছাড়া কেউ নেই

স্বাস্থ্যবিধির দিক বিবেচনায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলামের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় যাতে তার জন্য সমাবেশস্থলে মোতায়েন করা হয়েছে র‍্যাব, পুলিশ ও বিজিবি। একইসাথে ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে পুরো সিরাজদিখান ঘিরে।

উপজেলার ইকবাল সুপার মার্কেট সংলগ্ন এলাকা, কুচিয়ামোড়া কলেজ মাঠ, আওলাদ সুপার মার্কেট নিমতলা বাসস্ট্যান্ড ও আশপাশের দুই’শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি এখনও অব্যহত রয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি প্রশাসনের। সমাবেশে মধুপুর পীর আল্লামা মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে হেফাজতের কেন্দ্রীয় নেতদের মধ্যে জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ অনেকের উপস্থিত থাকার কথা ছিল।

এই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা অবনতি ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪টি এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর