চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. জিহান নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা নাগাদ উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই এলাকার খন্দকার বাড়ির মোহাম্মদ বেলালের ছেলে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, বাড়ির সামনে চার শিশু রাস্তা পার হচ্ছিলো। এসময় তিন শিশু পার হলেও জিসান রাস্তা পার হতে পারেনি। দুর্ঘটনাবশত একটি অটোরিকশা চাপায় সে মাথা ও হাতপায়ে আহত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/পি