চরফ্যাসনে মাথা বিহীন অগ্নিদগ্ধ ২টি দেহাবশেষ উদ্ধার

চরফ্যাসন উপজেলায় মাথা বিহীন অগ্নি দগ্ধ অজ্ঞাত ২টি মরদেহের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রীজ সংলগ্ন স্থানীয় জামাল ভূইয়ার পরিত্যক্ত বাগান থেকে ওই দুইটি দেহাবশেষ উদ্ধার করা হয়।

চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি), চরফ্যাসন সার্কেল এসপি সাব্বির খান ও চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোস্তাফিজ জানান, সে ওই বাগানের পাশে গরু চরাতে গিয়ে প্রস্রাব করতে গেলে মাথা ছাড়া অগ্নি দগ্ধ দুটি মরদেহ দেখতে পায়। মরদেহ দু’টি দেখে স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানায়। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মরদেহের মাথা না থাকায় এবং অগ্নিদগ্ধ হওয়ায় এদেরকে শনাক্ত করা যায়নি।

আরিফ হোসেন/বার্তা বাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর