তেঁতুলিয়ায় বড় ভাইয়ের হত্যাকারী ছোট ভাই আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিহত রবিউল ইসলামের হত্যাকারী ছোট ভাই মো:ফিরোজ জামাল (৩৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময়ে তেঁতুলিয়া থানাধীন এলাকায় তাকে আটক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো:আবু ছায়েম মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার ৬ এপ্রিল রাত ১১ ঘটিকার সময়ে রাম দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করে মো:ফিরোজ জামাল। এর পর থেকেই সে পলাতক ছিল। গত বুধবার বিকেল ৫ ঘটিকার সময়ে আসরের নামাযের পরে হারাদিঘী ঈদ গাহ মাঠ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর