করোনায় একদিনে ৭৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৬৩ জনের।

এছাড়াও নতুন করে আরও৬ হাজার ৮৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৬২৬ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর