‘দেখি এমন সৎ সাহস কোনো মায়ের সন্তান রাখে কি না’

রয়েল রিসোর্ট কান্ডের পর হেফাজত নেতা মামুনুল হক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। এরই মাঝে সম্প্রতি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, মামুনুল হক তাদের সাথে প্রতারণা করেছে। তিনি ঝর্ণাকে কৌশলে বিয়ে করে নেন।

কিন্তু আব্দুর রহমানের এই বক্তব্যকে সাজানো দাবি করছেন মামুনুল হক। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেইজে লাইভে এসে তিনি এই দাবি করেন।

মামুনুল হক বলেন, জান্নাত আরা ঝর্ণার প্রথম পক্ষের ছেলে আব্দুর রহমানকে তোলে নিয়ে তাকে দিয়ে জোড় করে ভিডিও ধারণ করা হয়েছে। স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়ানো হয়েছে। সেটা প্রচার করা হয়েছে। এগুলো আমার চরিত্র হননের জন্য করেছে।

তিনি তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলেন, আমি একাধিক বিয়ে করে আমার স্ত্রীদের অধিকার বঞ্চিত করলে তারা অভিযোগ করতেন। আমি সেটা করিনি বলে তারাও অভিযোগ করেনি। আমার স্ত্রীদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কেমন হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অন্য কারো এ বিষয়ে অধিকার নেই।

তিনি আরও বলেন, আমার ও জান্নাত আরা ঝর্নার বৈধ বিয়ে যদি না হয়ে থাকে এর জন্য আমার উপর গজব নাজিল হক। এ বিষয়ে ইমানদারদের চ্যালেঞ্জ করছি। দেখি এমন সৎ সাহস কোনো মায়ের সন্তান রাখে কি না।

একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, কোনো হুমকি ধমকিতে আমার নৈতিক অবস্থান দুর্বল করা যাবে না। আমি এই ব্যাপারে নিজের বিউবেকের কাছে ও আল্লাহর কাছে নিজেকে নিস্ক্লুষ ও আমি নিরপরাধ মনে করি।

তিনি বলেন, আমি এ বিষয়ে নিজের উপর আত্মবিশ্বাসী। চুড়ান্ত পর্যায়ে যখন একটি বিষয় আর কোনো সমাধানের পথ না থাকে তখন সেটিকে সমাধান করার পথ মোবাহালা। আমি চ্যালেঞ্জ ছোড়ে দিলাম। আমার মধ্যে ঈমানী দৃঢ়তা আছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর