চট্টগ্রামের লোহাগাড়া থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকায় খালেকের দোকানের পেছনে আনুমানিক ৪০ বছরের এক মহিলার লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, লাশটির ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।
আবদুল করিম/বার্তাবাজার/পি