নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজটিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১৪ জন লোকসহ এসকেএল-৩ নামের জাহাজটিকে আটক করা হয়। তবে এর আগেই নাম ও রং পরিবর্তন করে ফেলা হয় জাহাজটির।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, ডুবে যাওয়া সাবিত আল হাসান লঞ্চের ঘটনার তদন্ত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম।
তিনি বলেন, ১৪ জন স্টাফসহ কার্গোটি জব্দ করা হয়েছে। ঘটনার পরে তারা কার্গোটির রং পরিবর্তন করেন।
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানায় শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে ধাক্কা দিলে মুন্সিগঞ্জগামী সাবিত আল হাসান লঞ্চটি ডুবে যায়।
শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন সৈয়দপুর-মদনগঞ্জের নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর নিচে কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি কোস্টার ট্যাংকারের ধাক্কায় সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।
লঞ্চটি ডুবে গিয়ে ৩৫ যাত্রী মারা যাওয়ায় হত্যার অভিযোগে মামলা করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য।
বার্তা বাজার/এসজে