বিকৃত যৌনাচারের অপরাধে সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারের অপরাধে হাফেজ মােঃ আনােয়ারুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে জেলা গােয়েন্দা পুলিশ। সে কালিগঞ্জের কালিকাপর এলাকার মৃত আ: জব্বার মােড়লের ছেলে ও কফিল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

বুধবার সন্ধ্যায় তাকে জেলা গােয়েন্দা পুলিশের একটি দল আটক করে।

গােয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র শ্যামনগরের কাশিমাড়ি এলাকার জনৈক রুবেল (ছদ্মনাম) নামের এক ১৬ বছর বয়সী কিশােরের দেয়া অভিযােগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করে।

পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বিভিন্ন সময়ে উঠতি বয়সি বিভিন্ন শিশুদের সাথে বিকৃত যৌনচার করে আসছিল এবং সামাজিক যােগাযােগ মাধ্যম তথা WhatsApp, Facebook Messenger ব্যবহার করে গ্রুপ চ্যাটের মাধ্যমে ১২ থেকে ১৬ বছরের শিশুদের সাথে বিকৃত যৌনচারে লিপ্ত থাকতাে।

এছাড়া বিকৃত যৌনচারের ধারণকৃত ছবি ওইসব যােগাযােগ মাধ্যমে তাদেরকে সরবরাহ করে অবৈধভাবে পর্নোগ্রাফি উৎপাদন, বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করত।

সাতক্ষীরা গােয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর