ডিমলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নীলফামারীর ডিমলায় খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা ৫শ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫শ জন কৃষকের প্রত্যেকের মাঝে বিনামুল্যে ২০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ৫কেজি করে আউশ ধানের বীজ বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

তারিকুল ইসলাম সোহাগ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর