মহামারি করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত ভারত। দেশটিতে ফের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে গতকাল ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জনে। এছাড়াও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন।
ভারতে প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ভারতে মোট করোনা আক্রান্তের ৫৬ শতাংশই মহারাষ্ট্রে।
বার্তাবাজার/নব