সাভারে ২য় আমিন বাজার সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ঢাকার সাভারে ৮ লেন বিশিষ্ট ২য় আমিন বাজার সেতুর নির্মাণ কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওবায়দুল কাদের এমপি’র শুভ উদ্বোধনের পরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদগণ নির্মান কাজ এবং সেতু এলাকা পরিদর্শন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর