দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনা থেকে মানুষকে বাঁচাতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ‘৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স’- এর সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেটা আমরা নিবো।
সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সমগ্র দেশবাসীতে বলবো, প্রত্যেকে আপনারা যাতে স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে চলে সেই ব্যবস্থাটা নেবেন।
তিনি আরও বলেন, আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন। এতে সবাই নিরাপদ থাকতে পারবেন।
বার্তাবাজার/নব