বিএনপির অপরাজনীতির বিভ্রান্তির কারণে বাড়ছে করোনা: কাদের

করোনা নিয়ে বিএনপির অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। এ কারণে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি একবার বলছে লকডাউন দিতে। লকডাউন দিলে বলছে মানুষ খাবে কি? বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। ক্ষেত্রবিশেষে করোনা সংক্রমণের মাত্রাও বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, এই মহামারিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সতর্ক করছে, ঠিক সে সময় বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালাচ্ছে। দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি দেশে অগ্নিসন্ত্রাসের জনম দিয়েছে। তবে এই সন্ত্রাসের আগুনে তাদের ঘরই একসময় পুড়বে। তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর করছে। এ কারণে বিএনপির অপরাজনীতি বুমেরাং হতে বাধ্য।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর