চুয়াডাঙ্গায় করোনার দ্বিতীয় ডোজের প্রথম দিনে ৩৩১ জনের টিকা নেয়ার মধ্যে দিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
পরে সিভিল সার্জন নিজে দ্বিতীয় ডোজের টিকা নেন। এরপর একে একে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীরা।
ইতিমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার নারী-পুরুষ।
বার্তাবাজার/পি