লকডাউন বাড়বে কি না, সিদ্ধান্ত আসছে আজ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনের ঘোষণা দেয় সরকার। সরকার ঘোষিত এই লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা আজ জানা যাবে।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, সাতদিন পর কি অবস্থা হয় তা দেখি আমরা। ইনশাআল্লাহ বৃহস্পতিবার আমরা রিভিউ করব। সবাইকে কোঅপারেট করতে হবে। সবাই যদি স্বাস্থ্যবিধি মানে, মাস্ক পরে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়।

লকডাউনের এই মেয়াদ বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেখি, আমরা বৃহস্পতিবার বসব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর