দ. সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)’র বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে দুই পক্ষের আব্দুল তাহিদ ও রিপন মিয়া নামে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচার আঘাতে ভাতিজা এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর