শেখ হাসিনা-মোদির বিকৃত ছবি পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র।
পুলিশসূত্রে জানা যায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,”আটক মাদ্রাসা শিক্ষক জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি